কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫ এ ০৬:০০ AM

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

কন্টেন্ট: পাতা

জাতীয় ফেলোশিপ কর্মসূচি খাতের আওতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (NST) ফেলোশিপ

পাবলিক বিশ্ববিদ্যালয়/ গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের ছাত্র-ছাত্রী/গবেষকদের এ অনুদান প্রদান করা হয়। মোট ৩টি গ্রুপে এ ফেলোশিপ প্রদান করা হয়: (১) ভৌত, জৈব ও অজৈব বিজ্ঞান, প্রকৌশল ও পরিবেশ বিজ্ঞান, নবায়নযোগ্য শক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ন্যনোটেকনোলজি, লাগসই প্রযুক্তি। (২) জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং (৩) খাদ্য ও কৃষি বিজ্ঞান। ১৯৯৫-১৯৯৬ অর্থবছর থেকে ২০০০-২০০১ অর্থবছর পর্যন্ত এ খাতে মোট বরাদ্দ ছিলো ২,৩২,০০,০০০/- (দুই কোটি বত্রিশ লক্ষ) টাকা। বরাদ্দপ্রাপ্ত অর্থ থেকে মোট ১,০৭৮ জনকে ফেলোশিপ প্রদান করা হয় এবং ২০০৮-২০০৯ থেকে ২০২১-২০২২ অর্থবছর পর্যন্ত ২২,৭১০৮ জন ফেলোকে মোট ১৩৯ কোটি ২৯ লক্ষ টাকা ফেলোশিপ প্রদান করা হয়েছে।

বিগত ১৯৯৫-৯৬ হতে ২০০০-২০০১ এবং ২০০৮-২০০৯ থেকে ২০২৩-২০২৪ অর্থবছরে এ খাতে ফেলোশিপ প্রদান সর্ম্পকিত প্রতিবেদন-

নং

অর্থ বছর

বরাদ্দকৃত অর্থ

ফেলোর সংখ্যা

১. ১৯৯৫-১৯৯৬ ৩৭,০০,০০০ ১৯২ জন
২. ১৯৯৬-১৯৯৭ ৪৫,০০,০০০ ১৭৫ জন
৩. ১৯৯৭-১৯৯৮ ৪৫,০০,০০০ ১৯৭ জন
৪. ১৯৯৮-১৯৯৯ ৪৫,০০,০০০ ১৯৩ জন
৫. ১৯৯৯-২০০০ ১৫,০০,০০০ ১৫৪ জন
৬. ২০০০-২০০১ ৪৫,০০,০০০ ১৬৭ জন
৭. ২০০৮-২০০৯ ২,০২,০০,০০০ ৪৮৮ জন

৮.

২০০৯-২০১০

২,০২,০০,০০০

৪০৯ জন

৯.

২০১০-২০১১

৪,৫০,০০,০০০

৬২৯ জন

১০.

২০১১-২০১২

৫,০০,০০,০০০

৬৯৫ জন

১১.

২০১২-২০১৩

৫,৫০,০০,০০০

৭০০ জন

১২.

২০১৩-২০১৪

৬,৫০,০০,০০০

১০০১ জন

১৩.

২০১৪-২০১৫

৮,০০,০০,০০০

১৪৩৮ জন

১৪.

২০১৫-২০১৬

৮,৪২,০০,০০০

১৪৩৮ জন

১৫.

২০১৬-২০১৭

১০,০০,০০,০০০

১৭০২ জন

১৬.

২০১৭-২০১৮

১৫,০০,০০,০০০

২,৩৫৮ জন

১৭. ২০১৮-২০১৯ ১৭,৬৮,০০,০০০ ২৮৫৫ জন
১৮. ২০১৯-২০২০ ১৯,৬১,০০,০০০ ৩২০০ জন
১৯. ২০২০-২০২১ ১৯,৬৫,০০,০০০ ৩৩০৫ জন
২০. ২০২১-২০২২ ১৫,৮৮,৩৫,০০০ ২৪৯০ জন
২১. ২০২২-২০২৩ ২০,৬৩,৬৬,৪০০ ৩৪৫২ জন
২২. ২০২৩-২০২৪ ২৩,৪০,৮৫,৮০০ ৩৯১১ জন

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন