গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫ এ ০৬:০০ AM
কন্টেন্ট: পাতা
জাতীয় ফেলোশিপ কর্মসূচি খাতের আওতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (NST) ফেলোশিপ
পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস,এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের ছাত্র-ছাত্রী/গবেষকদের এই অনুদান প্রদান করা হয়। মোট ৩টি গ্রুপে এই ফেলোশিপ প্রদান করা হয়: ১.ভৌত, জৈব ও অজৈব বিজ্ঞান, প্রকৌশল ও পরিবেশ বিজ্ঞান, নবায়নযোগ্য শক্তি বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ন্যানোটেকনোলজি লাগসই প্রযুক্তি ২. জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং ৩.খাদ্য ও কৃষি বিজ্ঞান। ২০০৯-২০১০ অর্থ বছর থেকে ২০১৬-২০১৭ অর্থ বছর পর্যন্ত এ খাতে মোট বরাদ্দ ছিল ৪৭,৯২,০০,০০০/-(সাত চল্লিশ কোটি বিরানব্বই লক্ষ) টাকা । বরাদ্দপ্রাপ্প অর্থ হতে মোট ৭,৬০৩ জন ফেলোর অনুকূলে ৪৭,৪৩,০৬,৭৫০/-(সাত চল্লিশ কোটি তেতাল্লিশ লক্ষ ছয় হাজার সাতশত পঞ্চাশ) টাকা ফেলোশিপ প্রদান কা হয়েছে।
বিগত ৭ বছরে এ খাতে ফেলোশিপ প্রদান সম্পর্কিত তথ্য নিম্নরূপ:
| নং | অর্থ বছর | বরাদ্দকৃত অর্থ | ফেলোর সংখ্যা | প্রদানকৃত অর্থ |
| ১. | ২০০৯-২০১০ | ২,০২,০০,০০০ | ৪০৯ জন | ২,০২,০০,০০০ |
| ২. | ২০১০-২০১১ | ৪,৫০,০০,০০০ | ৬২৯ জন | ৪,৫০,০০,০০০ |
| ৩. | ২০১১-২০১২ | ৫,০০,০০,০০০ | ৬৯৫ জন | ৫,০০,০০,০০০ |
| ৪. | ২০১২-২০১৩ | ৫,৫০,০০,০০০ | ৭০০ জন | ৫,৫০,০০,০০০ |
| ৫. | ২০১৩-২০১৪ | ৬,৫০,০০,০০০ | ১০০১ জন | ৬,২৮,২৬,০০০ |
| ৬. | ২০১৪-২০১৫ | ৮,০০,০০,০০০ | ১৪৩৮ জন | ৭,৯০,০০,০০০ |
| ৭. | ২০১৫-২০১৬ | ৮,৪২,০০,০০০ | ১৪৩৮ জন | ৮,৩৩,৬৩,৩০০ |
| ৮. | ২০১৬-২০১৭ | ১০,০০,০০,০০০ | ১৭০২ জন | ৯,৯১,১৭,৪৫০ |
|
| সর্বমোট | ৪৫,৮৯,০০,০০০ | ৮,০১১ জন | ৪৯,৪৫,০৬,৭৫০ |
১৯৭৭-১৯৭৮ অর্থ বছর থেকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ (NST) প্রবর্তন করা হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের ছাত্র-ছাত্রী/গবেষকদের এই অনুদান প্রদান করা হয়। মোট ৩টি গ্রুপে এই ফেলোশিপ প্রদান করা হয়। যথ্য: (১) ভৌত, জৈব ও অজৈব বিজ্ঞান, প্রকৌশল ও পরিবেশ বিজ্ঞান, নবায়নযোগ্য শক্তি বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ন্যানোটেকনোলজি লাগসই প্রযুক্তি (২) জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং (৩) খাদ্য ও কৃষি বিজ্ঞান। নির্ধারিত কমিটি কর্তৃক প্রাপ্ত আবেদনপত্র যাচাই-বাছাই ও আবেদনকারীগণের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে ফেলোশিপ প্রদান করা হয়। ১৯৭৭-১৯৭৮ অর্থ বছর থেকে ২০১৬-২০১৭ অর্থ বছর পর্যন্ত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রদানের তথ্য নিম্নরূপ:
| অর্থ বছর | প্রদানকৃত অর্থ | ফেলোর সংখ্যা |
| ১৯৭৭-১৯৭৮ থেকে ২০১৪-২০১৫ | ৩৮,২৯,১৩,৫০০/- | ৯,৯২৮ জন |
| ২০১৫-২০১৬ | ৮,৪২,০০,০০০/- | ১৪৩৮জন |
| সর্বমোট- | ৪৬,৭১,১৩,৫০০/- | ১১,৩৬৬ জন |
| ২০১৬-২০১৭ | ১০,০০,০০,০০০/- | ১৭০২ জন |